Hi

১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘২০তম আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস ২০২৫’ মালয়েশিয়া। ৩য় বারের মত অংশগ্রহণ করছে বাংলাদেশ।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুরে কনভেনশন সেন্টারে ৪-৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা চলবে। ৩য় বারের মতো মালয়েশিয়ায় ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুরে কনভেনশন সেন্টার (KLCC) এ ৪-৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ আসরে Wellness & Beauty Care, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফ্যাশন পোশাক, ফেব্রিক এবং চামড়াজাত পণ্য, গৃহস্থালীর সাজসজ্জার সামগ্রী, উপহার এবং ভোগ্যপণ্যসহ মোট ৬টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।
মেলার ২য় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অতিথিবৃন্দসহ মেলার অন্যান্য স্টলসহ বাংলাদেশের ২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এর প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যনেজমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক (Dato Chong chong Tik) ও প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিগণ, Invest Selangor এর ম্যানেজার অং চিং চিং (Aung Ching Ching), অংশগ্রহণকারী ২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর উদ্যোগ ও তত্ত্বাবধানে ২টি বুথে বাংলাদেশের খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ এবং পাটজাত পণ্য প্রস্তুত/বিপণনকারী প্রতিষ্ঠান ‘জুটেক্স’ এই মেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের বুথে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

‘২০তম আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস ২০২৫’ মালয়েশিয়া। ৩য় বারের মত অংশগ্রহণ করছে বাংলাদেশ।

আপডেট সময় : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫