Hi

০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকের বিশ্ব রেকর্ড গড়া ম্যাচও বৃষ্টির পেটে, সিরিজ ভারতের

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭৮৬ জন দেখেছে

ছবি: সংগৃহীত

ডেমো নিউজ: সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জিততেই হতো। কিন্তু, বৃষ্টির বাধায় ম্যাচই খেলতে পারলেন না তারা। ফলে, ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার মাটিতে জিতল টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের শেষ ম্যাচে খেলা হয়েছিল মাত্র ৪.৫ ওভার। ব্রিসবেনে আগে ব্যাটিংয়ে নেমে ৫২ রান ‍তুলেছিল ভারত। অভিষেক ১৩ বলে ১টি করে ছক্কা ও চারে ২৩ এবং শুভমান গিল ১৬ বলে ৬টি চারে ২৯ রান করেন।

আরও পড়ুন: 

ছোট ইনিংস খেলার পথে অভিষেক গড়েছেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১ হাজার রান করার রেকর্ড গড়েছেন ভারতের এই বিস্ফোরক ওপেনার। এজন্য তার লেগেছে ৫২৮ বল। তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে।

ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে ৫৬৯ বলে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। এছাড়া, ইনিংসের হিসেবে ২৮ ইনিংসে অভিষেক ১ হাজার রান পূর্ণ করেছেন, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। তার চেয়ে ১ ইনিংস কম খেলে ১ হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি।

১৬৩ রান করে সিরিজ সেরা হয়েছেন অভিষেক। পাঁচ ম্যাচ সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতে এগিয়ে যায়। পরের দুই ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় ভারত জিতল সিরিজ।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

অভিষেকের বিশ্ব রেকর্ড গড়া ম্যাচও বৃষ্টির পেটে, সিরিজ ভারতের

আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫