Hi

০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি দুই কর্মীর পরপর মৃত্যু-মালদ্বীপে

মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (IGMH) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মারা যাওয়া দুইজন হলেন— শ্রীমঙ্গলের কামাল আহমেদ (৪৮) এবং বড়লেখার সেলিম উদ্দিন (৬৪)। দুজনই দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন।
কামাল আহমেদ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন।
দুই প্রবাসীর মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

বাংলাদেশি দুই কর্মীর পরপর মৃত্যু-মালদ্বীপে

আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫