Hi

০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যখাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ উচ্চপর্যায়ের বৈঠক।

মোহাম্মদ মাহামুদুল
মালদ্বীপ প্রতিনিধি

চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যখাতে দক্ষ জনবল উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে মালদ্বীপ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা ও খাদিজা আবদুল সামাদ আবদুল্লাহ, মালদ্বীপ মেডিকেল কাউন্সিলের সভাপতি ড. আলী শাহিদ মোহামেদ এবং রেজিস্ট্রার মোহামেদ শাফি এ. মুনিমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কারিগরি প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তাঁর সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)–এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে চিকিৎসা ও দন্ত শিক্ষা, এমবিবিএস ও বিডিএসসহ উচ্চশিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণ এবং মালদ্বীপের স্বাস্থ্যখাতের জনবল চাহিদা পূরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ পক্ষ জানায়, দেশে বর্তমানে ১১২টি মেডিকেল কলেজে ১১ হাজারের বেশি আসন রয়েছে এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৪৫ শতাংশ পর্যন্ত আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের সুযোগ রয়েছে। বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপীয় মেডিকেল গ্র্যাজুয়েটদের মালদ্বীপে ইন্টার্নশিপ সম্পন্ন করতে কোনো অতিরিক্ত পরীক্ষায় অংশ নিতে হয় না বলেও উল্লেখ করা হয়। এ বছর বাংলাদেশে ৬৫ জন মালদ্বীপীয় মেডিকেল ইন্টার্ন প্রশিক্ষণরত রয়েছেন এবং ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি। ভবিষ্যতে গ্রামীণ ক্লিনিক ও হাসপাতালভিত্তিক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। মালদ্বীপের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণ মালদ্বীপের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। বৈঠকটি চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে সমাপ্ত হয়।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যখাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ–মালদ্বীপ উচ্চপর্যায়ের বৈঠক।

আপডেট সময় : ১২:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫