রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার পঞ্চগড়
পঞ্চগড়ে এক উঠান বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড় ১ আসনের শাপলাকলি মার্কার প্রার্থী সারজিস আলম বলেছেন, মিথ্যা মামলা, মামলা বাণিজ্য বা হয়রানি দিয়ে নয়, বরং ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে ভোটাররা সকল জুলুমের জবাব দেবেন। সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভার তুলার ডাঙ্গা গ্রামে নির্বাচনী উঠান বৈঠকি এসব কথা বলেন….
সারজিস আলম বলেন, “আমরা এমন একটি ঐক্যবদ্ধ জোট গঠন করেছি, যারা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের ওপর জুলুম, চাঁদাবাজি বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি। সাধারণ মানুষ আমাদের ওপর আশান্বিত। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে এই নীরবতার বিপ্লব আপনারা দেখতে পাবেন।” তিনি আরও জানান, এই জোট সরকার গঠন করলে মানুষের মৌলিক চাহিদাকেই সর্বোচ্চ প্রাধান্য দেবে।
তিনবার ক্ষমতায় থেকেও যারা জনগণের কথা রাখেনি, তাদের সমালোচনা করে তিনি বলেন, “যাদের বিপদের সময় হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়নি, মানুষ তাদের ওপর আর আস্থা রাখতে চায় না। বরং যারা দুঃখ-কষ্টে পাশে ছিল, তরুণ প্রজন্মের ভোটাররা তাদের পক্ষেই থাকবে। তরুণদের সাথে নিয়ে পঞ্চগড়সহ সারা দেশে কয়েকটি বিশেষ খাতে কাজ করার প্রতিশ্রুতি দেন সারজিস আলম, প্রশাসন ও রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার স্থায়ীভাবে বন্ধ করা। প্রত্যেক নাগরিকের জন্য সমান বিচার ও অধিকার নিশ্চিত করা।
স্বাস্থ্যসেবা , শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার রক্ষা। মাদকের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ ঘোষণা। এছারাও নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ তুলে তিনি বলেন, “এনসিপি কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে এবং ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের ভোটের পর ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।” তিনি রাজনৈতিক দলগুলোকে সুন্দর আচরণের মাধ্যমে ভোট চাওয়ার আহ্বান জানান।
বিদেশের মাটিতে বসে বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিযে বলেন
”শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে—সেই দিন আর নেই। তরুণ প্রজন্ম, যারা অভ্যুত্থান ঘটিয়েছে, তারা এখনো ঘুমিয়ে পড়েনি। প্রয়োজন হলে তারা আবারও রাজপথে নামতে প্রস্তুত।”

রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার পঞ্চগড় 










