
মোঃময়নুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ (২৬ জানুয়ারী)দুপুরে পঞ্চগড় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে কেক কাটা, আলোচনা সভা আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রউফ এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক,জাহিরুল ইসলাম কাচ্চু,পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর(পিপি) এ্যাডভোকেট আদম সুফি,সাবেক ছাত্রদলের সভাপতি ইউনুস শেখ,পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোশারফ হোসেন,পঞ্চগড় প্রেস ক্লাবের সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সরকার৷
হায়দার,দেশরুপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ,পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান,ইন্ডিপেন্ডেন্ট টিভি ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম,এখন টিভি ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি লৎফর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার৷
সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও দেশ ও মানুষের কথা তুলে ধরতে চ্যানেল এস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃময়নুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি 










