Hi

০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মাদক মামলায় তিন যুবকের তিন মাসের কারাদণ্ড

শাহিনুর রহমান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলী প্রথমবারের মতো এই মামলায় সামারি ট্রায়াল পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের জগদল বাজার এলাকা থেকে নয়ন দাস (২৫) ও মো. সেতু (১৯) নামের দুই যুবককে আটক করে। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেটের খোসা উদ্ধার করা হয়। আটক দুজনই জগদল সর্দারপাড়া এলাকার বাসিন্দা।
এছাড়া, রামেরডাঙ্গা এলাকায় জনতার সহায়তায় মো. আল মামুন (৩৮) নামে অপর এক ব্যক্তিকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি রামেরডাঙ্গা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পরবর্তীতে তিনজনকে আদালতে হাজির করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২১ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পঞ্চগড়ে মাদক মামলায় তিন যুবকের তিন মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬