Hi

০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি
নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস নয়”— এ আহ্বান জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রাজাপুর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন। শুক্রবার (১৩ বেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজাপুর উপজেলা থানা মসজিদে আয়োজিত দোয়া-মোনাজাতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আল-আমিন। মোনাজাতে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা নির্বাচনে জয়ী হয়ে কোনো উল্লাস নয়, বরং তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের কল্যাণে, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ জোরদার করতে এবং দেশ ও জাতির জন্য দোয়া অব্যাহত রাখতে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল

আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬