Hi

০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে সৌজন্য সাক্ষাৎ: শপথের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধানের সঙ্গে দিনাজপুর-৩ এর নবনির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

রংপুর বিভাগীয় প্রধান,

নাম মোঃ আইনুল ইসলাম
দুর্নীতি অনুসন্ধান নিউজ।
শপথ গ্রহণের পূর্বে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিনাজপুর পৌরবাসীর পরিচিত মুখ, পরপর তিনবার নির্বাচিত সাবেক মেয়র এবং দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম।সাক্ষাৎকালে দলের সাংগঠনিক বিষয়, নির্বাচনী অভিজ্ঞতা এবং দিনাজপুর সদর-৩ আসনের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ সময় ঢাকায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনসহ জেলা ওঅঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দিনাজপুর সদর-৩ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তাঁর আকস্মিক মৃত্যুর পর দলীয় হাইকমান্ডের নির্দেশে একই আসনে প্রার্থী হওয়ার দায়িত্ব পান সৈয়দ জাহাঙ্গীর আলম।উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার বালুবাড়ী এলাকায় অবস্থিত ‘তৈয়বা ভিলা’ ছিল বেগম খালেদা জিয়ার বাসভবন; একই এলাকার বাসিন্দা সৈয়দ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত।নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয় অর্জন করেন। সংশ্লিষ্টরা জানান, দিনাজপুর সদর-৩ আসনের ভোটাররা ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দলীয় প্রতীকের প্রতি সমর্থন জানান। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং গণসংযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।এবং জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, দিনাজপুর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক সফল কাউন্সিলর রেয়াতুল ইসলাম খোকা, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বিপ্লব এবং সাবেক ছাত্রনেতা, ৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলার সাবেক ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ লতিফুল ইসলাম লিপন নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।পাশাপাশি জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ও শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য কর্মী-সমর্থক মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এখানে উল্লিখিত নামগুলো স্মরণে থাকা কয়েকজনের; দলীয় বৃহত্তর পরিসরে আরও অনেক শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতা-কর্মীর সম্মিলিত প্রচেষ্টা এই বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।দলীয় সূত্রের ভাষ্য, সম্মিলিত সাংগঠনিক প্রচেষ্টা ও সাধারণ মানুষের সমর্থনেই এ বিজয় সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দিনাজপুর সদর-৩ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
সৌজন্য সাক্ষাৎকে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নমুখী রাজনৈতিক অঙ্গীকারের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

গুলশানে সৌজন্য সাক্ষাৎ: শপথের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধানের সঙ্গে দিনাজপুর-৩ এর নবনির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬