Hi

০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো: নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ঝালকাঠিতে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌরসভা, ঝালকাঠি প্রেসক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (ঝালকাঠি জেলা শাখা), প্রত্যয় তরুণ সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে।এছাড়াও ঝালকাঠি আইনজীবী সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, সিটিক্লাব ও পাঠাগার, জেলা নির্বাচন অফিস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, মানবতা ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অন্যদিকে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। সেখানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬