Hi

১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন ও সুশাসনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য—ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।রোববার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা দূরীকরণ এবং জনসেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অবহেলিত জনপদের রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং প্রশাসনিক সেবায় গতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়।নবনির্বাচিত দুই সংসদ সদস্য সরকারি প্রতিটি দপ্তরে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন। তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমকর্মীরা।বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে আমরা বদ্ধপরিকর। দল-মতনির্বিশেষে ঝালকাঠিকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলা হবে।” অন্যদিকে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।”সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “নতুন সংসদ সদস্যদের দিকনির্দেশনায় জেলা প্রশাসন ঝালকাঠির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।”

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

*কষ্টের আগুনে পোড়া মন: ভালোবাসার জলেও কেন সব ক্ষত মুছে যায় না?*

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন ও সুশাসনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬