Hi

০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

*ফ্যামিলি কার্ড: প্রতিটি পরিবারের অধিকার নিশ্চিত করতে দিনাজপুরে কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর বিশেষ মতবিনিময়*

মোঃ আইনুল ইসলাম

রংপুর বিভাগীয় প্রধান,

দুর্নীতি অনুসন্ধান নিউজ।

দিনাজপুর, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ – দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম সবার জন্য ন্যায্যভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, এবং এতে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাড: মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, সহ-সভাপতি মোঃ খালুকুজ্জামান বাবু এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও সাংবাদিকবৃন্দ। সভায় সকল কর্মকর্তা একে একে নিজের পরিচয় ও পদবী তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “দেশের প্রায় ১৮ কোটি মানুষকে কেন্দ্র করে প্রতিটি পরিবারের দরজায় দরজায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার, তারপরে মধ্যবিত্ত এবং সর্বশেষ উচ্চবিত্তরাও ফ্যামিলি কার্ড সুবিধা পাবেন। এই কার্যক্রম আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবারকে সঠিকভাবে উপকৃত করবে। কার্ড পাওয়া সবার অধিকার।”

সভা শুরুর আগে মন্ত্রী বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, পিতা ইস্কান্দার মজুমদার এবং প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, “দিনাজপুর জেলার উন্নয়নে বেগম খালেদা জিয়ার পরিবারের অবদান অমুল্য। জেলা ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও গভীর আগ্রহ রয়েছে।”

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাবগঞ্জে ৭ বছরের শিশুর হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।

জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা সরকারি কর্মকর্তাদের মধ্যে তথ্যের সঠিক আদান-প্রদানের সুযোগ তৈরি করেছে এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

*ফ্যামিলি কার্ড: প্রতিটি পরিবারের অধিকার নিশ্চিত করতে দিনাজপুরে কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর বিশেষ মতবিনিময়*

আপডেট সময় : ০৫:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬