
মোঃ বিপ্লব হোসেন ( মুক্তি)
রংপুর
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের একটি কৃষি প্রধান দেশ। এদেশের উর্বর পাহাড় ও সমতলের মাটিতে জন্মে হাজারও ধরনের ফসল এদেশে প্রায় ৬০ শতাংশ মানুষ সরকারি বা পরোক্ষ ভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। রংপুর অঞ্চলের জেলা বিশেষ করে কৃষকরা আলু, ধান, ভুট্টা গম ও তামাক বিভিন্ন রবিশস্য উৎপাদন করে এদেশের খাদ্য চাহিদার বড় একটি অংশ পূরণ করে থাকেন ।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উৎপাদনর পড় ন্যায্য মূল্য না পেলে কৃষকের পরিশ্রম বিফলে যায়। এই বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রংপুরের আলু
যদি সঠিক দাম না পায়।
তাহলে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ পরে।
এ ধরনের বোঝা বাড়ে নতুন করে চাষাবাদের সাহস হারিয়ে খেলবে রংপুর অঞ্চলের কৃষকরা।
অতএব কৃষি পণ্য সংরক্ষণ বাজার ব্যবস্থাপনা
যেমন রংপুরে হিমাগার বৃদ্ধি এবং সরকারি কৃষকের কাছ থেকে ন্যায্যে মূল্য ক্রয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। এজন্য অনুরোধ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর কাছে। কৃষক বাঁচলে বাঁচবে এই মাতৃভূমি বাংলাদেশ ।তাই এই কঠোর পরিশ্রমিক কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক। একটি কথা মনে রাখবেন, হে গণমানুষ ভরসা রাখবেন মহান আল্লাহতালার উপরে।
বিপ্লব হোসেন মুক্তি 










