
আজ ১৪/০৩/২৬ খ্রিস্টাব্দ তারিখ নাকালিয়া বাজার ও বাটিয়াখড়া বাজারে তেলের দাম ও নিত্যপণ্যের বাজারমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইতোপূর্বের অভিজ্ঞতা থেকে গাড়ি ব্যবহার না করে আগে থেকেই লোক পাঠিয়ে অসাধু তেল ব্যবসায়ীদের হাতেনাতে ধরার চেষ্টা করা হলেও দোকানগুলো বন্ধ পাওয়া যায় এবং দুইদিন ধরে তেল বিক্রি বন্ধ আছে মর্মে জানা যায়। এছাড়াও বাজার মনিটরিং করে সবজি, মাছসহ নিত্যপণ্যের বাজার স্বাভাবিক আছে মর্মে পরিলক্ষিত হয়। ট্রেড লাইসেন্স না থাকা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় মোঃ আলিম ফকির নামে একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও আশেপাশের অন্যান্য ব্যবসায়ীদের লাইসেন্স করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আল আমিন 










