
মোঃ আশরাফুল ইসলাম
দিনাজপুর থেকে
দিনাজপুরের ফুলবাড়িতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
গত ১১ মার্চ বুধবার বিকেল চারটায় ফুলবাড়ি শহরের কয়েকটি খাদ্য উৎপাদন কারখানা বেকারি হোটেল স্টার সহজ ছয়টি প্রতিষ্ঠানে ৬২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত কাপড়ের রং, ফাল্টু, রাসায়নিক দ্রব্য মিশিয়ে খাদ্য উৎপাদন করছেন কয়েকটি প্রতিষ্ঠান । সাধারণ মানুষ এসব খাদ্যপণ্য সেবন করে অসুস্থ সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে জনসাধারণকে সচেতনতা মূলক এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা জারি করে পরবর্তীতে এরকম কাজ আর যেন না করে।যে সকল প্রতিষ্ঠানে জরিমানা করা হয়-রতন স্টোর ২০, হাজার টাকা, জনতা বেকারি ১০হাজার টাকা, বাগদাদ বেকারি ১০হাজার টাকা, ডুঙ্গী হোটেল ৫ হাজার টাকা, দুলাল হোটেল ৫ হাজার টাকা , রাজধানী হোটেল ৬ হাজার টাকা, রতন স্টোর ২ হাজার মুন্সি হোটেল ৩ হাজার টাকা , ইসলাম ট্রেডার্স ১ হাজার টাকা জরিমানা আরোপও আদায় করা হয়।
মো আশরাফুল ইসলাম 







