
মোঃ আইনুল ইসলাম,
রংপুর বিভাগীয় প্রধান,
দুর্নীতি অনুসন্ধান নিউজ।
দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় শহরের পুলহাট এলাকায় সংগঠনের নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার, যিনি উদ্বোধনী বক্তব্যে সংগঠনের কার্যক্রম, সদস্যদের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু বার্ষিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। অপরদিকে কোষাধ্যক্ষ রজত কুমার বসাক নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন, যা উপস্থিত সদস্যদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন ঘটায়।সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোকাদ্দেসুর রহমান তুহিন, যুগ্ম সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু), দপ্তর সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, অর্থ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ নির্বাহী সদস্যবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবু বকর ছিদ্দীকসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রচার সম্পাদক মোঃ রবিউল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় চাউল শিল্পের বর্তমান সংকট, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের নানা দিক উঠে আসে। এসময় দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদসহ বিভিন্ন অতিথি ও সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ধর্মীয় পর্ব ও শোকজ্ঞাপন: অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবুল কাশেম সরকার এবং গীতা পাঠ করেন শ্রী ভবদীশ চন্দ্র ব্যানার্জী, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।সভায় দেশ ও জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণে শোকপ্রকাশ করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ের বিভিন্ন আন্দোলনে নিহতদের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে প্রয়াত সদস্য ও বিশিষ্ট নাগরিকদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃআইনুল ইসলাম 










