Hi

০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

মোঃ বিপ্লব হোসেন মুক্তি

রংপুর বিভাগীয় ব্যুরো চিফ

দুর্নীতি অনুসন্ধান নিউজ

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বহুল প্রতীক্ষিত ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত প্রায় ৮টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে নানা কর্মসূচির মধ্য দিয়ে।অনুষ্ঠানের শুরুতেই ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং আধুনিক মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।সকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ আলম ডন। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণৎ পেশা। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও দক্ষ ও সচেতন হওয়া প্রয়োজন।বিকেলের পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমাজসেবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন। তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। তিনি বলেন, “সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আহ্বায়ক আশরাফ খান কিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দিনব্যাপী ট্রেনিং, মতবিনিময় এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জন করেন।এদিকে, পুরো অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং নতুন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে এ আয়োজন নতুন আশার সঞ্চার করেছে বলে তারা মত প্রকাশ করেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬