Hi

০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনাশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনার মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এছাড়া স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউল ইসলাম।
ফুলবাড়ী উপজেলার শতাধিক সাধারণ কৃষক, সুধী সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা বলেন, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬