Hi

০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ শহিদুল ইসলাম
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থান পরিদর্শন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় আয়োজিত এ সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদিক, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে অতিথিরা নিতপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা অতিথিদের সামনে তুলে ধরেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ কাটাকে কেন্দ্রকরে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহত থানায় মামলা।

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬