Hi

০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল। তিনি উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা এ বি এম রুস্তম আলীর ছেলে। গত ৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল।

দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তানভীর হাসান সোহেল সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের সহযোগী আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি নিয়মিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়া ২০২০-২১ সালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতন উপেক্ষা করে তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। কেন্দ্রীয় যুবদলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল বলেন, “তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমি সবসময় যুবদলের সঙ্গে মাঠে ছিলাম। আজ সেই ত্যাগ ও শ্রমের মূল্যায়ন হয়েছে। এ ধরনের মূল্যায়ন ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। দেশ ও দলের স্বার্থে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

নতুন এ দায়িত্ব পাওয়ায় রাজাপুরসহ ঝালকাঠির বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ
© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

আপডেট সময় : ১১:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬