Hi

০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ দিবসে উপলক্ষে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন, পর্যটন কেন্দ্র গড়ার দাবি।

কুমিল্লা প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস এর লক্ষ্যে পুরাতন গোমতী নদী সংরক্ষণ ও এটিকে আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্রে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদীর তীরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “কুমিল্লার জমিন পরিবার”-এর পরিবেশ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা নদী দখলমুক্তকরণ, দূষণ রোধ, সৌন্দর্য বৃদ্ধি এবং নদীর পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, অবহেলা ও দূষণের কারণে এক সময়ের প্রাণবন্ত পুরাতন গোমতী এখন অস্তিত্ব সংকটে পড়ে ‘মরা গোমতী’তে পরিণত হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, নদী পুনরুদ্ধারে বহু প্রকল্প গ্রহণ করা হলেও দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। তারা দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের উদাহরণ তুলে ধরে বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পুরাতন গোমতী নদীকেও আধুনিক নগর বিনোদন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জমিন পরিবারের সভাপতি জামিল আহমেদ খন্দকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে পুরাতন গোমতী নদী তার হারানো সৌন্দর্য ফিরে পাবে এবং কুমিল্লাবাসীর জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ
© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পরিবেশ দিবসে উপলক্ষে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন, পর্যটন কেন্দ্র গড়ার দাবি।

আপডেট সময় : ১১:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬