
মোঃ আব্দুল ওয়ারেশ
দুর্নীতি অনুসন্ধান নিউজ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর ২০২৬ সালের ২৩ জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝটিকা মিছিল ও জমায়েতের আহ্বান জানানো হলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিগত সময়ে লুণ্ঠন ও পাচার করা বিপুল অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই ‘অপপ্রচার ও নৈরাজ্যের’ প্রতিবাদেই সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তারই ধারাবাহিকতায় –
আজ ২৪/৬/২৬ রোজ বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটির সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার আমিন, , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন ও শহিদুল ইসলাম, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার গোলাম আউলিয়া, জেলা যুবদলের সদস্য আকরাম হোসেন ওয়ারেশ,জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন লাভলু, সাবেক যুগ্ম আহ্বায়ক, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ সবুজ তালুকদার,মোহনপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায় মোঃ শাজাহান আলী , দূর্গানগর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মদ, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যে – বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন কে বাধা গ্রস্ত করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ কোন ধরনের অপপ্রচার ও অপচেষ্টা চালালে তা শক্ত হাতে দমন করা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড না করতে পারে এ জন্য দেশের প্রশাসনকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান। এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান ও জানান। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মোঃ আব্দুল ওয়ারেশ দুর্নীতি অনুসন্ধান নিউজ 










