Hi

১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় কয়রা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতির ছেলের বিয়েতে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের মিলনমেলা

মোঃ আল-আমিন সরকার
দুর্নীতি অনুসন্ধান নিউজ

উল্লাপাড়া উপজেলায় কয়রা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতির মৃত মো. আজিজুলের ছেলের বিবাহোত্তর অনুষ্ঠান সম্প্রতি এক রাজনৈতিক মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে উল্লাপাড়া এবং কয়রা এলাকার বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব, সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক এবং জেলা বিএনপির সদস্য একরামুল ফয়সাল শিবলু।

এছাড়া স্থানীয় ও জেলা পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ নবদম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উল্লাপাড়া উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী মিতা, যুবদলের সদস্য সচিব নেক্সন কুমার আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন, জেলা যুবদলের সদস্য আকরাম হোসেন ওয়ারেছ, উল্লাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব আমজাদ হোসেন এবং মোহনপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী।

এই বর্ণাঢ্য আয়োজনে উল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়াও উল্লাপাড়া উপজেলা বিএনপি ও কয়রা ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমন্ত্রিত অতিথিরা নবদম্পতির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

উল্লাপাড়ায় কয়রা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতির ছেলের বিয়েতে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের মিলনমেলা

আপডেট সময় : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬