
মোঃ বিপ্লব হোসেন মুক্তি
রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ মাদ্রাসা মাঠে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মাসব্যাপী ‘কালিগ্জ যুব সমাজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদ্রাসার বিশাল খেলার মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত এই চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় বৈরাগী গন্জ’একতা ফুটবল ক্লাব’ বনাম ‘ব্যাপারি পারা তরুণ একাদশ’।খেলার বিবরণ:বিকেল ঠিক ৪:০০ টায় রেফারির বাঁশির আওয়াজের মধ্য দিয়ে খেলার সূচনা ঘটে। প্রথমার্ধের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। খেলার ১৫ মিনিটে ব্যাপারি পারা তরুণ একাদশের স্ট্রাইকারের একটি চমৎকার শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। পাল্টা আক্রমণে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (৪০ মিনিটে) ব্যাপারি পারা একতা ক্লাবের মধ্যমাঠের খেলোয়াড় রকি পাস থেকে বল পেয়ে চমৎকার এক হেডের সাহায্যে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দলের ফরোয়ার্ড রিফাত। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় একতা ক্লাব।দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ।
মোঃ বিপ্লব হোসেন মুক্তি রংপুর প্রতিনিধি 



















