Hi

১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন এম এ মজিদ

মোঃ ময়নুল ইসলাম
ক্রাইম রিপোর্টার পঞ্চগড়

পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ মজিদ।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি পঞ্চগড় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। পরে স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রশাসক এম এ মজিদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও জনকল্যাণে যেসব যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, পঞ্চগড়ে তা বাস্তবায়ন ও এগিয়ে নিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”

তিনি জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জেলার প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এম এ মজিদকে পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছ থেকে তিনি দায়িত্বের আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করেন।

পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. তৌহিদুল ইসলাম সম্প্রতি মৃত্যুবরণ করায় প্রশাসকের পদটি শূন্য হয়। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ওই শূন্য পদে এম এ মজিদকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন এম এ মজিদ

আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬