
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড় জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তরুণ সমাজসেবক মোঃ কিতাব আলী।তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় মকবুলার সরকারি কলেজ শাখার সাবেক সাথী এবং বর্তমানে জেলা যুবশক্তির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্প্রতি নিজ উদ্যোগে গরীব, দুঃখী ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। তার এই উদ্যোগে উপকারভোগীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ বিষয়ে কিতাব আলী বলেন, “আমার সামান্য উপহার পেয়ে যদি তাদের মুখে একটু হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি মানুষের সেবক হতে চাই এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”তিনি আরও বলেন, সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে মানুষের প্রকৃত সেবক হিসেবে কবুল করেন।
শাহিনুর রহমান 




















