Hi

০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

  • শাহিনুর রহমান
  • আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৯২ জন দেখেছে

শাহিনুর রহমান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই প্যারেড আয়োজন করা হয়।প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন।এসময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবসময় সঠিক ও পরিপাটি পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।তিনি আরও নির্দেশ দেন, যেসব সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তারা যেন দ্রুত সংশ্লিষ্ট দপ্তর থেকে তা সংগ্রহ করে নেন।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স, পঞ্চগড়ের আরআই মোঃ মিজানুর রহমান চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পঞ্চগড়ে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬