
মোঃ শাহজাহান আলী
দূর্নীতি অনুসন্ধান নিউজ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোহাম্মদ রায়হানুল ইসলাম বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৬ সালের ১৬ এপ্রিল এই পদে যোগদানের জন্য মনোনীত হন। এবং এপ্রিল মাসের শেষের সপ্তাহে তিনি উল্লাপাড়াতে যোগদান করেন। গত ৩০/৪/২৬ রোজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে আসা ১০টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন। এটি মূলত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে আবেদনের মাধ্যমে হুইল চেয়ার গুলো সরকারিভাবে বিনামূল্যে প্রতিবন্ধীদের মাঝে বিতরন করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছি । সরকারের পক্ষ থেকে এই হুইচ চেয়ার গুলি পেয়ে প্রতিবন্ধীরা এবং তাদের পরিবার খুবই আনন্দিত। এতে তারা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন।
মো: শাজাহান আলী 




















