Hi

০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

  • নুশরাত রুমু
  • আপডেট সময় : ১১:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১১১ জন দেখেছে

নুশরাত রুমু,

নোয়াখালী :

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে নোয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (৩ মে) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।রোববার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্রশাসক মিজ ফেরদৌসী বেগম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শান্তনু কুমারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে এবং তাদের জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে।অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়, প্রশিক্ষক এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনের পরপরই বিভিন্ন খেলাধুলার প্রাথমিক কার্যক্রম শুরু হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

আপডেট সময় : ১১:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬