Hi

০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ।

মোঃ আশরাফুল ইসলাম

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে গত ৮ এপ্রিলের তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৪ হাজার ঘরবাড়িসহ ১ হাজার ৫২৮ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বড় আকারের শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে যায় এবং আম-লিচুসহ বিভিন্ন ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, জুলফিকার মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামতে সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ফুলবাড়ীতে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ।

আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬