Hi

১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

খন্দকার মোহাম্মাদ আলী,
দুর্নীতির অনুসন্ধান নিউজ

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে বেলকুচি খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কবির, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল  করিম উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৮৭৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান খাদ্যগুদামে দিতে পারবেন। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৩৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে ১৩২ মেট্রিক টন গম  সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬