Hi

০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মােঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা :
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ ভবন চত্বরে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই র‍্যালিতে স্থানীয় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে ফুলবাড়ী উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা ফুলবাড়ী উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সুমন, সমবায় কর্মকর্তা মজাহার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, তথ্য সেবা অফিসের কর্মকর্তা রোকসানা নার্গিস, উপজেলা আইসিটি কর্মকর্তা তাসলিমা খাতুন।
আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।
১৯ – ২১ মে ৩ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ আলোচনা সভা রেলি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬