
মোঃ পারভেজ মিয়া
জেলা প্রতিনিধি, জামালপুর।
দুর্নীতি অনুসন্ধান নিউজ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জোকা ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব এম এ রশিদ মাস্টার ২০ মে বুধবার সকাল ৯.৪৫ মিনিটে হৃদরোগ জনিত কারনে মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী ও জামালপুর সদর ৫ এর এমপি এড: ওয়ারেছ আলী মামুন সহ এলাকার সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন।
জানাজা নামাজের সময় ও স্থান
মরহুমের জানাজা নামাজ আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। স্থানঃ ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠ।
শোক প্রকাশ
শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করে সহকর্মী ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ ছাইদুর রহমান বলেন, এম এ রশিদ মাস্টার ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও সমাজসেবক। তাঁর মৃত্যুতে ইউনিয়নবাসী একজন অভিভাবককে হারালো।
মোঃ পারভেজ মিয়া জেলা প্রতিনিধি, জামালপুর। দুর্নীতি অনুসন্ধান নিউজ। 










