Hi

১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

মোঃ শহিদুল ইসলাম
পোরশা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।২৫ শে মে সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নওগাঁ ১ মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদকে সামনে রেখে এ সহায়তা সুবিধাভোগীদের মাঝে কিছুটা স্বস্তি এনে দেবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

imran 2006

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পোরশায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

আপডেট সময় : ১০:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬