Hi

১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ১৬ দলের নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃময়নুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নে মডেল হাট যুব সমাজের উদ্যোগে ১৬টি দলের অংশগ্রহণে উপজেলা ভিত্তিক নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে পঞ্চগড়সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নীলফামারী ও সৈয়দপুর দল মুখোমুখি হয়। খেলায় নীলফামারীকে ৩-০ গোলে পরাজিত করে জয় পায় সৈয়দপুর দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির একান্ত সচিব এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান, পঞ্চগড় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. শাহজাহান খান, সদর উপজেলা পঞ্চগড়ের সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান, ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজিমুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু মায়েদ সরকার মুকুট। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মো. আবু মায়েদ সরকার মুকুট বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টের মাধ্যমে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন।
টুর্নামেন্টটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা, প্রয়োজনীয় অনুমতি ও দিকনির্দেশনা কামনা করেছেন আয়োজকরা।
টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে মডেল হাট যুব সমাজ, ১নং অমরখানা, পঞ্চগড়। সার্বিক সহযোগিতায় রয়েছে ১নং অমরখানা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

পঞ্চগড়ে ১৬ দলের নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৯:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬