Hi

১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার,পর্ণোগ্রাফি আইনে মামলা

আমিরুল ইসলাম
ক্রাইম রিপোর্টার – দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ, পরে তা দেখিয়ে ব্ল্যাকমেইল ও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমান আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গত (১৮ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নীচান (ডাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ। তিনি ওই গ্রামের নুরজ্জামানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ওই নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগ রয়েছে ইমান আলীর বিরুদ্ধে। পরে ৩০ জুলাই সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে ‘কলিজা’ নামের একটি ইমু আইডি থেকে ওই নারীকে ফোন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মার ভাষ্য অনুযায়ী, ফোনে ইমান আলী নিজেকে ওই নারীর দেবর হিসেবে পরিচয় দেন এবং অশালীন কথাবার্তা বলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি ওই নারীর গোপনে ধারণ করা ভিডিওর কথা জানিয়ে সেটি তার মোবাইল ফোনে পাঠান এবং নিজের পরিচয় প্রকাশ করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, এরপর ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়া এবং ভিডিওটি বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ইমান আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইমান আলীকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার,পর্ণোগ্রাফি আইনে মামলা

আপডেট সময় : ১২:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬