Hi

০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের থানা পরিদর্শন: জনবান্ধব সেবা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

​মোঃ মামুনুর রশিদ
ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং গতিশীল পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে থানা পরিদর্শন করেছেন বগুড়া জেলার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) শামস-ই-তাবরীজ।
​শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ধুনট থানায় উপস্থিত হন। থানায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর এবং সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম।
​অভ্যর্থনা শেষে অতিরিক্ত পুলিশ সুপার থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক পরিচিতি ও শুভেচ্ছা মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি থানার সার্বিক দৈনন্দিন কার্যক্রম, বিচারাধীন মামলার তদন্তের অগ্রগতি, এলাকার অপরাধ পরিস্থিতি এবং আইন প্রয়োগ সংক্রান্ত বিষয়ের সার্বিক খোঁজখবর নেন।
​মতবিনিময় সভায় শামস-ই-তাবরীজ বলেন, “সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জন করাই পুলিশের মূল লক্ষ্য। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখা অনেক সহজ হয়ে যায়। তাই প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।”
​তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা অমানবিক আচরণের শিকার না হন। দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা দিতে হবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে।”
​মতবিনিময় সভা শেষে নবাগত এই কর্মকর্তা থানার প্রশাসনিক ও অন্যান্য বিভাগসমূহ সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​উক্ত অনুষ্ঠানে ধুনট থানার এসআই হাসান হাফিজুর রহমান, তয়েন কুমার, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাব হোসেন এবং এএসআই মেহেদী হাসান, এরশাদ হোসাইন, বেলাল হোসেন, সেলিম শেখ, শাহজাহান আলী, আনোয়ার হোসেনসহ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ই-মেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাচাইকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবুর রাজ্যখ্যাত ঝালকাঠিতে লেবুর আকাল, রমজানে দ্বিগুণ দাম

উল্লাপাড়ায় কৃষক দল নেতার পৈতৃক জমি জবরদখলের অভিযোগ: নেপথ্যে আওয়ামী লীগ নেতাকর্মী

© All rights reserved ©Durneti Anusandhan News
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

ধুনটে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের থানা পরিদর্শন: জনবান্ধব সেবা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

আপডেট সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬